বাংলাদেশই পৃথিবীতে সবচেয়ে সুন্দর দেশ। (ভ্রমণ কাহিনী)
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ সহ ভারত ও শ্রীলংকার জাতীয় সঙ্গীত রচনা করেছেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কেন বললেন “ সোনার বাংলা” আমরা অনেকই না জেনে, না বুঝে, না দেখে বলি এই দেশ ততোটা সুন্দর না। এর চেয়ে অমুক দেশ সুন্দর তমুক দেশ সুন্দর। তাদের জন্য বলবো, ভাই দেশটা ভালো করে দেখেন আগে। কয়েকদিন আগে আমরা কয়েকজন মিলে সিদ্ধান্ত নিলাম রাঙ্গামাটি বান্দবান কক্সবাজার, চট্টগ্রাম ঘুরবো। যেই কথা সেই কাজ। চেয়ার কোচ বাস ভাড়া করা হয়ে গেলো। ফরিদপুর থেকে সোজা রাঙ্গামাটি তারপর অন্যান্য। লাখ টাকার উপরে গাড়িভাড়া গুনে আমরা সবাই বাসে উঠলাম। বিকাল ৫ টায় রওনা দিয়ে সারারাত চলে জ্যামে ফেঁসে বেলা ১১ টা নাগাদ পৌঁছালাম রাঙ্গামাটি। গোসল খাওয়া সেরে বেরিয়ে পরলাম কাপ্তাই লেকে। ভাই কি বলবো... পানির রং যে আকাশের মতো হয় এটা না দেখলে বোঝা সম্ভব না। পথের সকল ক্লান্তি এক নিমিশেই কোথায় যে দূর হয়ে গেলো! লেকে ভ্রমন করতে করতে চলে গেলোম সুভলং ঝর্নায়। আমরা গিয়েছি ডিসেম্বরে তাই ঝর্না দেখতে পেলাম না। কিন্তু পাথুরে পাহারের গায়ে প্রাকৃতিক করুকাজ চোখ ঠান্ডা করে দিচ্ছিলো। চারিপাশে পাহার গোটা লেকটাকে ঘিরে রেখেছে। মাঝে মাঝে কিছু পা...